খোলামেলা পোশাকে সমালোচিত অপরাজিতা আঢ্য
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। ছোট পর্দা বড় পর্দা—দুটিতেই সফল তিনি। অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে ইদানীং বারবার সেই চেনা ইমেজ ভেঙেচুরে একেবারে নতুনভাবে ধরা দিচ্ছেন পর্দার লক্ষ্মী কাকিমা।
সত্যিই টেলিভিশনের লক্ষ্মী কাকিমার সঙ্গে রিয়েল লাইফের অপরাজিতার আকাশ-পাতাল পার্থক্য। ইনস্টাগ্রামে অপারজিতার লেটেস্ট রিল ভিডিও দেখলে তা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে যাবে।
খোলামেলা পোশাকে উন্মুক্ত ক্লিভেজে রিল ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। কখনো বাগানের মাঝে দাঁড়িয়ে তো কখনো আবার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বোল্ড আন্দাজে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। অপারাজিতার এই হট লুক কিন্তু ভক্তদের মোটেই খুব একটা আকৃষ্ট করেনি।
অপারাজিতার এই রিল ভিডিও দেখে এক নেটিজেন লম্বা চওড়া একটি পোস্টে লিখেছেন, ‘আপনাকে আমি এর আগে কখনো কোনো কমেন্ট করিনি, তবে আজ করছি। এইসব ন্যাকামোগুলো না করলেই কী নয়? আপনি একজন বড় অভিনেত্রী তাই বলে যা খুশি করবেন?’
তিনি আরও লেখেন, ‘দিদি আপনাকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু, আপনার এইরকম ভিডিও দেখে ভালোলাগাটা কমে যায়। শাড়ি পরে আপনাকে যতটা সুন্দর লাগে আর কোনো কিছুতেই অতটা ভালো লাগে না। দয়া করে এই সব ড্রেস পরে রিল ভিডিও বানাবেন না।’
অপর এক নেটিজেনের বক্তব্য, ‘আপনি যেমন আপনাকে ঠিক তেমনটাই ভালো লাগে। রোগা হওয়ার কোনো প্রয়োজন নেই। আর রোগা হতে না পেরে জামা কাপড় খুলে ফেলাটা মোটেই আধুনিকতা নয়। যে চেহারায় যেটা মানায় সেটাই শোভনীয়।’
এর আগেও ‘মোটা’ বলে কটাক্ষ করা হয়েছিল অভিনেত্রীকে। সেসময় ছুটি কাটাতে গিয়ে সোশ্যাল হ্যান্ডেলে হট প্যান্ট পরে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। বাঙালিয়ানার মোড়ক ছেড়ে আজকাল ওয়েস্টার্ন পোশাকেই লাইমলাইট কেড়ে নিতে মরিয়া অপরাজিতা।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট