গণপিটুনি বন্ধে কড়া আইন হোক: নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে ‘ক্রমবর্ধমান অসহিষ্ণুতা’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার খোলা চিঠি দিয়েছেন দেশটির ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই অভিনয়শিল্পী ও চলচ্চিত্র পরিচালক। ‘জয় শ্রী রাম’ যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে বলে দাবি করে তারা সোচ্চার হয়েছেন গণপিটুনি নিয়ে। তাদের বক্তব্যকে সমর্থন জানালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তার মতে, ‘কোনো মতেই দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সত্ত্বা নষ্ট হওয়া উচিত নয়।’
ইকবালের কবিতা ‘সারে জাহাঁ ছে আচ্ছা’-এর একটি অংশ তুলে ধরে বসিরহাটের সাংসদ গণপিটুনি ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে মোদিকে লেখা ৪৯ বিশিষ্টজনের চিঠিকে তিনি সমর্থন জানিয়েছেন। লিখেছেন, ‘গোমাংস খাওয়া অথবা গোপাচারের গুজবের কারণে নাগরিকদের উপর তথাকথিত গোরক্ষকদের আক্রমণের ঘটনা প্রচুর ঘটছে। নির্দিষ্ট ক্ষেত্রে সরকারের নীরবতা ও কোনো ব্যবস্থা না নেয়াটা আমাদের জন্য কষ্টদায়ক।’
অভিনেত্রী ও প্রথমবারের সাংসদ আরও লিখেছেন, ‘ধর্মনিরপেক্ষ ভারতের নতুন প্রজন্মের একজন তরুণ সাংসদ হিসেবে আমি সরকার ও সব আইনপ্রণেতাদের কাছে অনুরোধ করছি, গণতন্ত্রের উপর গণপিটুনি দেয়া ব্যক্তিদের এমন আঘাত বন্ধ করতে কড়া আইন করা হোক। এটাকে কঠোর হাতে দমন করা হোক।’
ইকবালের কবিতা তুলে ধরে নুসরাত জাহান শেষ দিকে লিখেছেন, ‘শুধুমাত্র মানবতার জন্য গরুর নাম করে, ভগবানের নাম করে, কারও দাড়ি আছে বলে, কারও টুপি আছে বলে খুনখারাপি বন্ধ করা হোক।’
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব