ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

গফরগাঁও ও ত্রিশালে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

রোববার সন্ধ্যার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারি তল্রী গ্রামে এবং ত্রিশালের কানিহরি কোটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)। আহত দুই শিশুর নাম জানা যায়নি।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার সময় বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলে মারা যায়। একই সময়ে ত্রিশালে কোটপাড়া গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই শিশু।

ত্রিশালের কানিহরি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল জানান, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে