গরমকালে এমনিতেই চলে যাবে করোনাভাইরাস, দাবি ট্রাম্পের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি : সংগৃহীত
ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। জানা যায়নি এর সংক্রমণের প্রকৃত কারণ। বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা করেও এ ভাইরাসের ওষুধ আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে। তবে তার এমন দাবির পেছনে তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, এপ্রিল মাসের দিকে গরমকাল আসলে করোনাভাইরাস এমনিতেই চলে যাবে।’
ট্রাম্প আরও বলেন, ‘তাপমাত্রা এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা ভালো দিক।’
মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনাভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত্ব’ গত সপ্তাহে এক টুইট বার্তায় প্রথমবার প্রকাশ করেছিলেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, ‘বসন্ত-গ্রীষ্মের সময় এসব (করোনাভাইরাস সংক্রমণ) নেমে যাবে এটা মেনে নেওয়া হবে খামখেয়ালি বিষয়।’
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ‘ট্রাম্পের আশাই আমাদের আমাদের আশা। তবে করোনাভাইরাস গরমকালে চলে যাবে এ ধরনের জানা কোনো জ্ঞান আমাদের নেই।’
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








