গরমে শিশুর যত্ন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
হঠাৎ করেই আবহাওয়ার গতিপ্রকৃতি বেশ পাল্টে গিয়েছে। শুষ্ক গরমে নাজেহাল আট থেকে আশি। এমন চরম আবহাওয়ায় প্রাপ্তবয়স্কদের শরীরই খারাপ হচ্ছে যখন-তখন। তাই শিশুদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
আমরা হয়তো বুঝি না, বাচ্চাদেরও গরম বোধ আমাদের মতোই। তাই ওদের যতটা সম্ভব পাতলা সুতির পোশাক পরানো উচিত। গরমে খানিকটা স্বস্তি পাবে। তার সঙ্গে কিছু সময় অন্তর পানি খাওয়াতে হবে। শিশুরা তৃষ্ণার কথা বলতে পারে না। কিন্তু শরীরে পানির চাহিদা থাকে। বিশেষত গরমে যখন ওদের শরীর থেকে ঘাম বের হয়ে যায়। যদি দেখেন শিশু খুব ক্লান্ত হয়ে পড়েছে, সে ক্ষেত্রে সারা দিনে ১০০ মিলি পানিতে সামান্য লবণ-চিনি গুলে খাওয়ানো যেতে পারে। ডাবের পানি দিতে পারে। স্বাভাবিক খাবার দিন। তেল-মশলার খাবার এড়িয়ে চলুন।
এই সময়ে ঘাম বসে ঠান্ডা লাগতে পারে। শিশুদের আরও দ্রুত ঠান্ডা লাগতে পারে। ঘাম হলে সঙ্গে সঙ্গে তা মুছিয়ে দেওয়া চেষ্টা করুন। রাতে স্বাভাবিক তাপমাত্রায় শিশুকে ঘুম পাড়ান। যে ঘর খুব গরম সেখানে না ঘুমানোই ভালো। শিশুর ঘুম পর্যাপ্ত না হলে ওদের স্বভাব খিটখিটে হয়ে যায়। বাড়িতে যদি এসি থাকে, সে ক্ষেত্রে ২৫ ডিগ্রি তাপমাত্রায় রাখাত পারেন। একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে তাপমাত্রা অন্তত ২৭ ডিগ্রি রাখতে হবে।
শারীরিক কসরত সব সময়ই ভালো। তবে ঠা ঠা রোদে অবশ্যই খেলা উচিত নয়। বিকেলে রোদ খানিকটা কমলে খোলা জায়গায় নিয়ে যান। প্রতি দিন খানিক ক্ষণ খেলা বাচ্চাদের শরীর মন ভালো রাখে। খেলার সময় সুতির পোশাক পরাই ভালো। বাড়িতে ফিরে যাতে ঠান্ডা পানি না খায় সে দিকে খেয়াল রাখুন। পানি খুব গরম থাকলে সামান্য ঠান্ডা পানি মিশিয়ে তা স্বাভাবিক তাপমাত্রায় এনে খাওয়াই ভালো।
এই গরমে শিশুদের অ্যালার্জি, পেট পরিষ্কার না হওয়া, ডিহাইড্রেশন, জ্বর-সর্দি-কাশি ইত্যাদি সমস্যা হতে পারে। বিশুদ্ধ পানি পান অনেক সমস্যার সমাধান করতে পারে। অ্যালার্জি বা সর্দি-জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ








