গাছ বাঁচাতে প্রতীকী ফাঁসির মঞ্চে অভিনেত্রী নওশাবা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার
প্রতীকী ফাঁসির মঞ্চে নওশাবা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে গাছ কেটে ফেলার প্রতিবাদে মুখর দেশের পরিবেশবাদীসহ সাধারণ নাগরিকরা। এতে এবার ব্যতিক্রমীভাবে যুক্ত হলেন অভিনেত্রী নওশাবা আহমেদসহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন। এদের মধ্যে আছেন শাহাদাত রাসএল (চলচ্চিত্র নির্মাতা), মনীষা অর্চি (অভিনয়শিল্পী) ও আলী আফসার (থিয়েটার কর্মী)।
সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ‘সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান’ শিরোনামে এই পারফর্মিং আর্টের আয়োজন করা হয়। এতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে দেখানো হয় গাছ কাটার বিপদ। এর মঞ্চে দাঁড়ান তিনজন। পাশাপাশি উন্নয়নের প্রতীক হিসেবে কুড়াল হাতে ছিলেন আরও একজন।
অভিনেত্রী নওশাবা বলেন, ‘প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন করা কি সত্যিকার অর্থে আমাদের জন্য খুব জরুরি? আমি উন্নয়নের পক্ষে, কিন্তু প্রকৃতি বান্ধব উন্নয়ন চাই। আমি উন্নয়ন বিরোধী নয়। আমার মনে হয়, যেকোনো সংবেদনশীল মানুষই চাইবেন না, প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন করতে। প্রকৃতি তো আমাদের শেকড়। তাই শেকড় ছিন্ন এমন উন্নয়ন চাই না।’
এই অভিনেত্রী জানান, মূলত জনগণকে সচেতন করতে ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ব্যতিক্রমী প্রতিবাদ।
আয়োজকরা জানান, জাতীয়ভাবে ঐতিহ্যবাহী ও বাঙালির স্বাধীনতা আন্দোলন থেকে ৭ই মার্চের প্রতিটি স্তরের স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এভাবে প্রকৃতি ধ্বংস পৃথিবীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রকৃতি বান্ধব উন্নয়ন চাই। এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





