গাজা শহর ঘেরাওয়ের দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান কেন্দ্র গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। এজন্য সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, হামাসের কেন্দ্র বিন্দু গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা।
দানিয়েল হাগারি এমন খবর দেওয়ার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। এছাড়া ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।
এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব এবং জিতব। আমরা সৃষ্টিকর্তা ও সাহসী সেনাদের সহায়তায় হামাসকে নির্মূল করব।
তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ হাজারের বেশি গাজায় সাধারণ মানুষের প্রাণ হারিয়েছেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






