গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা ইউকে’র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য যুক্তরাজ্য নতুন করে ২ কোটি পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ গাজাবাসীর সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত সংবাদে বলা হয়, এই অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনিদের জন্য যুক্তরাজ্য সরকারের দেওয়া ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বৃহত্তর সহায়তার অংশ। সহায়তার এই নতুন প্যাকেজ গাজাবাসীর জীবন পুনর্নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
সংঘাতপূর্ণ গাজায় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে আজ সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে বসছে আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলন’।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন।
ইতিমধ্যেই অংশগ্রহণের জন্য মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সম্মেলনের সময় কিয়ার স্টারমার গাজাবাসীর জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হলে উভয় পক্ষের মানুষ নিরাপদে তাদের জীবন পুনর্নির্মাণ করতে পারবেন।
তথ্যসূত্র : বিবিসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






