গাজায় ইসরায়েলের তীব্র হামলা, একদিনে আরও ১৫১ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই মারা গেছে ৬৯ জন। ওই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে।
এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমিয়ে থাকা বাস্তুচ্যুতদের ওপর হঠাৎ চালানো এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।
হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা।
আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়া গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। হামলার কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা জায়গায় মানবেতর জীবন কাটাচ্ছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






