ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৫৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

গাজায় তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট শুরু হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউনাইটেড নেশন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইউএনএইচও)।

জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) খাদ্যের মজুত তলানিতে ঠেকে যাওয়া এবং অবরোধের কারণে নতুন সরবরাহ আসতে না পারায় অল্প কিছুদিনের মধ্যে এ সংকট শুরু হতে পারে বলে জানায় সংস্থাটি।


রোববার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইউএনএইচওর মধ্যপ্রাচ্য শাখার করিন ফ্লেশার।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ডব্লিউএফপির একটি প্রতিনিধিদল গাজার বাসিন্দাদের দু’সপ্তাহ চলার মতো পর্যাপ্ত পরিমাণ খাদ্যের সরবরাহ নিয়ে সীমান্তে অপেক্ষা করছেন, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাক্ষাৎকারে কলিন ফ্লেশার বলেন, আমরা সবাইকে বলেছি যে, আমাদের সীমান্ত পেরোনো দরকার এবং শরণার্থী শিবিরগুলোতে খাদ্যের সরবরাহ পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর প্রয়োজন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের হাতে সময় খুব কম…যদি শিগগিরই সরবরাহ না পৌঁছায়, তাহলে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দেবে গাজায়।

প্রসঙ্গত, দারিদ্র্য ও বেকরাত্বপীড়িত গাজা ভূখণ্ডে বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনির মধ্যে অন্তত ৫ লাখ ২৯ হাজার জাতিসংঘের খাদ্য সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল। এই যুদ্ধপরিস্থিতে সেই সংখ্যা বেড়েছে তিন গুণেরও বেশি।