গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের সময় ভোররাত চারটার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই প্রস্তাব তুলেছিল মৌরিতানিয়া ও মিসর।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ। তবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ। ভোট ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ। খবর রয়টার্সের।
এর আগে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে বেশির ভাগ সময় জাতিসংঘের ১৪০টি বা তারও বেশি দেশ ভোট দিয়েছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, গাজায় দুই মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।
এছাড়া হামলায় ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই উদ্বাস্তু হয়েছেন। এই প্রস্তাব যখন পাস হলো, তখন নির্বিচারে গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে ইসরাইল।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











