গাজায় রাতভর হামলা, শিশু-নারীসহ নিহত ৪৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার
গাজায় রাতভর হামলা, শিশু-নারীসহ নিহত ৪৮
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল থেকে ওই তথ্য দেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার অর্থায়নে পরিচালিত ওই হাসপাতালের তরফে বলা হয়, নিহতদের মধ্যে ২২জন শিশু ও ১৫ জন নারী। জাবালিয়ার কয়েকটি বসতবাড়ি ও শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারান ওই ফিলিস্তিনিরা।
অনলাইনে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, কমপক্ষে এক ডজন মৃতদেহ মাটিতে পড়ে আছে। নিজেরদের ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তারা জাবালিয়া ও এর আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক জারি করে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার সংস্থাটির নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি গাজায় গণহত্যা রোধে পদক্ষেপের আহ্বান জানানোর পর নিরীহ ফিলিস্তিনিদের ওপর ওই হামলা করলো ইসরাইল।
মঙ্গলবার নিউইয়র্কে একটি সভায় বক্তৃতাকালে তিনি ইসরাইলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক পরিস্থিতি চাপিয়ে দেয়ার অভিযোগ করেন। এ সময় তিনি ইসরাইলের প্রতি গাজার ওপর থেকে ১০ সপ্তাহের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান।
এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থাপিত পরিকল্পনার সমালোচনা করেন টম ফ্লেচার। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, হামাসকে সাহায্য করতে বিদেশি সহায়তা ব্যবহার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও অ্যাডাম বোহলার বলেন, সম্ভাব্য যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে নতুন করে আলোচনার জন্য কাতার যাবেন তারা।
এদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়া না হলে গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






