গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জের ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন আক্তার (৪২) এবং বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুইজনই হামীম গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।
কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস ছালাম বলেন, রোববার সকালে ওই দুই নারী রেল সড়ক দিয়ে হেঁটে ভাদগাতী এলাকার হা-মীম গ্রুপে কারখানায় যাচ্ছিলেন। খঞ্জনা এলাকায় পৌঁছালে সকাল সাড় ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং একই সময়ে বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে সুরমা মেইল ট্রেন যাচ্ছিল। সে সময় তারা দুজন খঞ্জনা এলাকায় থাকা রেলওয়ের সিগন্যাল খুঁটি সংলগ্ন স্থানে ছিল। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে একসঙ্গে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমাইদুল জাহেদী জানান, দুইজনের মৃত্যুর খবর শুনেছি। স্বজনরা তাদের মরদেহ নিয়ে গেছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









