গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
মারা যাওয়া ওই চার শিশু হলো- নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। মৃতদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।
পুলিশ ও ওই শিশুদের স্বজনরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি গভীর ডোবার পানিতে ওই চার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, ‘বিষয়টি খুবই বেদনাদায়ক। চারটি শিশু খেলতে গিয়ে বর্ষায় পানি জমানো গভীর ডোবায় ডুবে মারা যায়। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির