ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গাজীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নারী শ্রমিককে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের একটি টেক্সটাইল মিলে নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ মে) ভোর পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সখিপুরের রতনপুর এলাকায় একটি বাড়িতে একাই ভাড়া থাকেন ওই নারী। হাসপাতালে তার সঙ্গে থাকা বাড়িটির মালিক বলেন, আজ সকাল ৮টার দিকে টেক্সটাইল কারখানার নিরাপত্তাকর্মী তাদের বাড়িতে গিয়ে খবর দেয়, কারখানার ভেতরে সহকর্মীরা কম্প্রেসার মেশিন দিয়ে ওই নারীর পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। তাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

পরে স্বজনদের খবর দিলে তারা সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে সেখানে তার অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীর স্বামী আবু বক্কর সিদ্দিক সখিপুরেই অন্য একটি বাড়িতে থাকেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করবেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি চান তিনি।