ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:৪০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট: ০৫:৩৩ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার

gazipur_dhaka_report_16637স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার নাইম হোসেন (২২) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার কুশলাথ গ্রামের নাইম গত শনিবার সকালে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলতে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ভয়ভীতি দেখান তিনি। পরদিন ওই ছাত্রী তার মায়ের কাছে সব বলে দেয়। পরে ছাত্রীটির বাবা গ্রাম্য মাতব্বরদের বিষয়টি জানান। ঘটনা শুনে মাতব্বরেরা একাধিকবার সালিসের তারিখ নির্ধারণ করেন। কিন্তু নাইমের পরিবার সালিসে না বসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে গতকাল বিকেলে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর নাইম আত্মগোপন করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষার জন্য প্রতিবন্ধী শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ১৯.০৬.২০১৫