গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৬৭ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে আজ এই ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেএম গোলাম মোর্শেদ খান জানান, জনশুমারী ও গৃহ গণনা ২০২২ প্রকল্পের ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণের সিদ্ধান্ত হয়। সেই আলোকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারি ৪৬৭ জন শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্টপোষকতায় এ ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








