গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গাজীপুর নগরীর বাইমাইল এলাকায় আরজিনা এলাইচ লিজা (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মাসুদ রানা পলাতক আছেন।
রোববার (২৯ জানুয়ারি) ভোরে বাইমাইল চান্দু মিয়ার ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে মাসুদ রানার সঙ্গে একই থানার আনছার আলীর মেয়ে লিজার বিয়ে হয়। কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসাভাড়া থেকে মাসুদ রংমিস্ত্রির ও লিজা পোশাক কারখানায় চাকরি করতেন।
রোববার ভোরে ধারালো ছুরি দিয়ে লিজার গলা কেটে মাসুদ পালিয়ে যান। ওই বাসার অন্য ভাড়াটিয়ারা লিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে আবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক মাইকেল বনিক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি জব্দ করা হয়েছে। নিহতের স্বামী মাসুদ রানার খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে স্ত্রী লিজাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মাসুদ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








