গান গেয়ে সমালোচনার মুখে পরীমণি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে তার গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। তা প্রকাশ পেতেই নেটিজেনদের নজরে আসে, যা ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরীমণি নিজেই সেলফি মোডে ভিডিওটি ধারণ করছিলেন। একটি রাতের অনুষ্ঠানে লাইভ মিউজিক উপভোগ করছিলেন তিনি; সেখানে একটি সংগীত পরিবেশন করা হচ্ছিল।
ভিডিওর এক পর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে পরীমণির কাছে চলে আসেন এবং গান গাইতে শুরু করেন। পরীমণিও তখন হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান। দুজনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়। এ সময় সেই গায়ক পরীমণির কাছাকাছি চলে আসেন। পরীমণি এ সময় হাত বাড়িয়ে দিলে হাত ধরেন গায়ক। গান গাইতে দুজনই সেই মুহূর্তটি উপভোগ করেন; গায়ক ও ক্যামেরার দিকে আঙুল তুলে পরী গাইতে থাকেন- ‘এই মন তোমাকে দিলাম’, ভিডিওটি প্রকাশের পর ক্যাপশনে লেখেন গানের পরের কলিটুকু- ‘এই প্রেম তোমাকে দিলাম।’
ভিডিওটি প্রকাশের পর এর মন্তব্য ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পরীমণির এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করলেও একটি বড় অংশ তার এই ভঙ্গিমাকে সহজভাবে নেয়নি।
বিশেষ করে, গায়কের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাকে অনেকেই ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘গান করো ভালো কথা, গায়ে উঠে-পড়ে করে কেন?’ আরেকজন তার ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন, ‘পরীর প্রেম আর শেষ হয় না।’ একাধিক নেটিজেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন।
নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসা পরীমণির জন্য নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার একাধিক বিয়ে, বিচ্ছেদ এবং বর্তমানে ‘সিংগেল মাদার’ হিসেবে জীবনযাপন; সবকিছুই ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি নিজের জন্মদিন জাঁকজমকভাবে একাধিক দিন ধরে উদযাপন করেও তিনি আলোচনায় ছিলেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







