ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

গানের আসর ‘সুরের ছোঁয়া’য় মুগ্ধ শ্রোতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

শীতের রাতে সংগীত জগতের নানা ঘরানার গানের মূর্ছনায় এক অসাধারণ সংগীত সন্ধ্যায় মুগ্ধ হলো কয়েকশত শ্রোতা। কন্ঠ সংগীতের সুরের আবহের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। ‘সুরের ছোঁয়া’ শীর্ষক এই সংগীত সন্ধ্যা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির নিজস্ব কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত সন্ধ্যায় ২০টি গান ও দু’টি নুত্য পরিবেশনায় বিভিন্ন শিল্পীরা অংশ নেন।

এতে পরিবেশন করা হয়, দলীয় সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক সংগীত, লালন সংগীতসহ ২০টি গান । একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, একাডেমির সচিব ও প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে এবং ইবনে রাজন’এর সমন্বয়ে ‘সুরের মুর্ছনা’র আয়োজন করা হয়।

বাংলা গানের কালজয়ী ‘ও আলোর পথযাত্রী..’ এবং ‘সোনায় বান্ধাইয়া নাও..’ গান দুটি দলীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় পরিবেশনা ।
এর পর শিল্পী মোহনা দাস পরিবেশন করেন রবীন্দ্র সংগীত ‘এতটুকু ছোঁয়া লাগে..’ এবং ‘তোমার খোলা হাওয়া..’ এবং ‘আজও মধুরও বাঁশি বাজে..’ ও ‘নয়ন শরশী কেন’ নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী হিমাদ্রী রায়। শারমিন আক্তার ‘এমনি বরষা ছিল সেদিন..’ ও ‘হৃদয় কাদা মাটি কোন মুর্তি নয়..’ পরিবেশন করেন । শিল্পী আবিদা রহমান সেতু পরিবেশন করেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ এবং ‘বন্ধু রঙ্গিলা রঙ্গিলা..’ । ‘তখন তোমার একুশ বছর..’ এবং ‘বলছি তোমার কানে..’ পরিবেশন করেন শিল্পী সুচিত্রা রানী সুত্রধর। ‘কারো রবেনা এ ধন..’ এবং ‘তোমার দিলকি দয়া..’ পরিবেশন করেন শিল্পী রোকসানা আক্তার রুপসা। ‘ও যার নাম শুনিলে আগুন জ¦লে..’ এবং ‘ওরে তুই আমারে করলি পাগল..’ গেয়ে শোনান শিল্পী সরদার হীরক রাজা। ‘জীবনের এতগুলো দিন..’ এবং ‘ও ডাক্তার..’ গান পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহেল-রাফি তালুকদার। ‘বাবা বলে ছেলে নাম করবে..’ এবং ‘আমায় ডেকোনা..’ গান দু’টি পরিবেশন করেন শিল্পী মো. সোহানুর রহমান।

‘বুকের ভিতর আকাশ নিয়ে..’ এবং ‘মঙ্গল হোক এই শতকে..’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যদল।