গার্ড অব অনার দেয়া হলো কবরীকে
বিনোদন প্রতিবে | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীকে গার্ড অব অনার দিয়েছে সরকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেখানে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
‘সারেং বউ’ খ্যাত অভিনেত্রীর সেই ভূমিকা বিবেচনায় এনে শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার দেয়া হলো। এরপর বাদ জোহর তাকে বনানী কবরস্থানেই দাফন করা হবে।
তবে করোনা পরিস্থিতি বিবেচনায় কবরীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এফডিসিতে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার ছেলে শাকের চিশতি। শুধু তার গুলশান ২-এর বাড়িতে কিছুক্ষণের জন্য নেয়া হয়েছিল। সেখান থেকে নেয়া হয়েছে বনানী কবরস্থানে।
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিক কবরী। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে কবরীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








