গার্ডার দুর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকার উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহত ঝর্না বেগমসহ তার দুই সন্তনের জানাযা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। জানাযা নামাজ পড়িয়েছেন নিহত ফাহিমার বড় ছেলে ফাহাদ হোসেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ঝর্ণা বেগম ও তার দুই শিশু সন্তান জান্নাতুল ও জাকারিয়ার লাশ জামালপুরের মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামের বাড়িতে আনা হয়। একই সময়ে দুর্ঘটনায় নিহত ঝর্ণার বড় বোন ফাহিমার লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামে।
পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এসময় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের একনজর দেখতে ভীড় জমান প্রতিবেশীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এর আগে গত সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত হন প্রাইভেট কারে থাকা ৫ জন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় হৃদয় এবং রিয়া মনির। ১৫ আগস্ট বৌভাত শেষে হৃদয়ের বাবা রুবেল মিয়া প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে ছিলেন হৃদয়, রিয়া, রিয়ার মা ফাহিমা (৩৭), তার খালা ঝর্না (২৮) এবং ঝর্নার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। পথে উত্তরার জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে পৌঁছালে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে নবদম্পতি হৃদয় ও রিয়া ছাড়া সবাই মারা যান। তবে গুরুতর আহত হন নবদম্পতি।
এদিকে, একইসঙ্গে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব ঝর্ণার স্বামী জাহিদ। কোনো শান্তনাই যেন বাঁধ মানছে না।
তিনি বলেন, আগামী শুক্রবার ঢাকায় গিয়ে স্ত্রী ও সন্তানদের বাড়িতে নিয়ে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় এভাবে সবাইকে হারিয়ে ফেলব, তা কোনোদিনই ভাবিনি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







