গার্লস ফাদার্স ক্লাবে কোহলি, নারী ক্রিকেট দল ঘোষণা বিগবি’র
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
বেবি গার্লদের ফাদার্স ক্লাবে কোহলি, নারী ক্রিকেট দল ঘোষণা বিগবি’র
সদ্য বাবা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরুষ্কার মেয়ের জন্মের পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। এসবের মাঝেই এবার ভবিষ্যতের ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করে দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
ভারতের ভবিষ্যত নারী ক্রিকেট দলে কারা কারা থাকতে পারেন, সে বিষয়ে একটি তালিকা তৈরি করেন অমিতাভ বচ্চন। ভারতীয় ক্রিকেট দলের তারকাদের মেয়েদের নিয়ে তৈরি হতে পারে সেই টিম।
মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা কি ওই নারী ক্রিকেট দলের অধিনায়ক হবে, এমন প্রশ্নও নিজের ট্যুইটে জুড়ে দেন বিগ বি।
অভিতাভ বচ্চনের সেই দলে প্রথমেই থাকছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার মেয়ে গ্রেসিয়া।
ভারতের বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীরের দুই কন্যা আজিন এবং আনাইজা-ও অমিতাভের ভবিষ্যতের ভারতীয় নারী ক্রিকেট দলে খেলতে পারে।
অমিতাভের দলে অবশ্যই থাকছেন রোহিত শর্মার মেয়ে সামাইরা।
ভারতীয় পেসার মহম্মদ শামির মেয়ে আইরাও এই দলে থাকছে।
রবিচন্দ্রন অশ্বিনের দুই মেয়ে আধাইমা এবং আখিরা থাকছে ভবিষ্যতের ভারতীয় নারী দলে।
অজিঙ্ক রাহানের কন্যা আরিয়া-ও থাকছে এই দলে।
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মেয়ে নাধায়না এই দলে রয়েছে।
ভারতীয় টেস্ট দলের নম্বর তিন চেতেশ্বর পূজারার মেয়ে অদিতিকেও দলে রাখছেন অমিতাভ।
ভারতীয় টেস্ট দলের বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহার মেয়ে আনভিও আছে দলে।
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের কন্যা হানাইয়া হির পালহা ওই দলে সুযোগ পাবে।
গত বছর আইপিএল চলাকালীন বাবা হয়েছেন টি নটরাজন। অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও মেয়েকে দেখার সুযোগ পাননি তিনি। এই মেয়েও সুযোগ পাবে এই নারী দলে।
উমেশ যাদব নতুন বছরের প্রথম দিনই মেয়ের বাবা হয়েছেন। অমিতাভের সেই দলে উমেশের মেয়েও থাকছে।
১১ জানুয়ারি বাবা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। শেষ পর্যন্ত অমিতাভ বচ্চনের দলে জায়গা করে নিয়েছে বিরুষ্কার রাজকন্যাও।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার