ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:০৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

গাড়ি চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাইভেটকার নিয়ে গাড়ি চালানো শিখতে গিয়ে কিশোরগঞ্জের বিন্নাটী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে ফারজানা আক্তার মুক্তি (২১) নামে এক শিক্ষার্থীর।

গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটী হতে চৌদ্দশত হাইওয়ে রোডের পাশে সোনার বাংলা ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।


 
নিহত ফারজানা কিশোরগঞ্জের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে। তিনি ওয়ালী-নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, প্রাইভেটকার নিয়ে গাড়ি চালানো শিখছিলেন ফারজানা। ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বিন্নাটী এলাকায় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।  পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায়  বাসের চালক পলাতক রয়েছে।