গায়ে হলুদের ছবি পোস্ট করলেন নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ এএম, ১৬ জুন ২০১৯ রবিবার
কলকাতায় শুরু হয়ে গেছে টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিয়ের অনুষ্ঠান। তার বাড়িতে হয়ে গেল গায়ে হলুদ। সেই অনুষ্ঠানের ছবি নিজেই পোস্ট করলেন নুসরাত। শুক্রবার তার কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মতো বাবাকে পান। হ্যাপি ফাদার্স ডে।’
ছবিতে দেখা যাচ্ছে, নুসরাতের পরণে লাল পোশাক। গালে, কপালে হলুদ। মাথায় বেল ফুলের মালা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী। বুধবার নুসরাতকে আইবুড়োভাতও খাইয়েছিলেন তিনি।
আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরাত জাহান এবং নিখিল জৈন। হবু বর-কনে সেখানে যাচ্ছেন আজ ১৫ জুন রাতে। বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বোদরুমে। দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল।
তুরস্কের বদরুমে বসছে আসর। সেখানে নুসরাতের স্কুলের বন্ধুরা ছাড়াও উপস্থিত থাকবেন টলিউডের নুসরাতের বেস্ট ফ্রেন্ড মিমি চক্রবর্তী।
শোনা যাচ্ছে , ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে মিমি চক্রবর্তী ছাড়াও দেবকে নিমন্ত্রণ জানিয়েছেন নুসরাত জাহান। তবে দেব তুরস্ক যাচ্ছেন কি না, সেই খবর এখনও পাকা নয়। ফলে শেষ পর্যন্ত যা খবর, তাতে মিমিই ইন্ডাস্ট্রি থেকে একমাত্র যিনি যাচ্ছেন তুরস্কে।
প্রতিটি অনুষ্ঠানেই খাওয়াদাওয়ার বিস্তারিত আয়োজন রয়েছে। বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজ়িন এবং ভারতীয় খাবার। বিয়ের পরে ইউরোপের কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







