গায়ের রঙ নিয়ে হীনমন্যতায় ভুগতেন রানি মুখার্জি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
রানি মুখার্জি হাসি থেকে নাকি মুক্তা ঝরে! যে কোনো পুরুষদের দিকে তাকালে তাদের বুক চিনচিন করে ওঠে! এক মেয়ের মা হওয়ার পরও রানি বলিউডের ‘পাটরানি’।কিন্তু এ রানি মুখার্জি বলিউডের ‘পাটরানি’ হওয়ার আগে নিজেকে নিয়ে কী ভাবতেন? কেন তিনি অভিনয়েই আসতে চাননি তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
রানি মুখার্জি জানান, তিনি যেমন বেঁটে তেমনি জঘন্য তার গলার স্বর। গায়ের রঙও পরিষ্কার নয়। কোনোকিছুই নায়িকাসুলভ ছিল না।
এই কারণেই পরিচালক রাম মুখোপাধ্যায়ের মেয়ে রানি নাকি অভিনয়েই আসতে চাননি এবং দীর্ঘ দিন হীনমন্যতায়ও ভুগেছেন।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এর পর কী হলো? এ ভুল ধারণা থেকে তাকে বের করে এনেছিলেন কমল হাসান। তিনি প্রথম তাকে জানিয়েছিলেন, অভিনেতার অভিনয় ক্ষমতা তার উচ্চতা বা গায়ের রঙে নেই। তার প্রতিভা, তার কাজে।
‘বান্টি অউর বাবলি ২’ শ্যুটের আগে এক সাক্ষাৎকারে এমন অজানা কথা জানিয়েছেন অভিনেত্রী।
রানি বলেন, একে বেঁটে। গায়ের রঙ মাজা। তার উপরে গলার স্বর ফ্যাঁসফেঁসে, ভাঙা। এই নিয়ে কেউ নায়িকা হতে পারে? তাই স্বপ্ন দেখলেও অভিনয়ের কথা মুখেও আনতাম না।
পর্দায় রেখা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতকে দেখে ‘মর্দানি’ ছবির নায়িকার সেই ধারণা আরও বদ্ধমূল হয়ে গিয়েছিল।কিন্তু রানির এই ভুল ধারণা ভেঙে দেন দক্ষিণী ছবির সুপারস্টার।
পরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখে রানির এই ‘ফ্যাঁসফেঁসে স্বরের’ প্রেমে পড়েছিলেন অসংখ্য পুরুষ অনুরাগী।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








