গির্জা ও স্কুলের সামনে ময়লার ভাগাড়, প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর নয়ানগরে খ্রিষ্টানদের উপাসনালয় ও বিদ্যালয়ের সামনে (বিপরীত পাশে) অস্থায়ী ময়লার ভাগাড়ের নির্মাণকাজ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নয়ানগরের ডি. মাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন খ্রিষ্টধর্মের অনুসারী, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাঁদের দাবি, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুলের সামনে ময়লার ভাগাড় নির্মাণ করা কোনোভাবেই উচিত নয়।
ময়লার ভাগাড় হলে দুর্গন্ধে গির্জায় প্রার্থনার জন্য আসা ভক্ত ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে। তাই তাঁরা দ্রুত ওই জায়গায় ময়লার ভাগাড় নির্মাণের কাজ বন্ধের দাবি জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই গির্জা ও স্কুলের ঠিক বিপরীত পাশে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কাজ করছে। অস্থায়ী ওই ময়লার ভাগাড়ে গৃহস্থালি থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য ল্যান্ডফিলে নেওয়ার আগে জমা করা হয়। আগে ওই এলাকায় এসটিএস ছিল নতুনবাজার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায়।
কর্মসূচিতে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ময়লার ভাগাড় নির্মাণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের আশপাশে এ রকম ময়লা–আবর্জনা থাকলে খ্রিষ্টানদের আরাধনা ও শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটাবে। তিনি আরও বলেন, ‘কোমলমতি শিশুশিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ দেওয়া আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই এই ময়লার ডাস্টবিন বা ডিপো স্থাপন বন্ধ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
নয়ানগর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রিচার্ড রিপন সরদার বলেন, বিশ্বের কোনো দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ের পাশে ময়লার ডিপো করা হয় না। যেখানে শত শত খ্রিষ্টভক্ত প্রার্থনায় মিলিত হন, সেখানে পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ।
আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান বলেন, গির্জা ও স্কুলের পাশে ময়লার ডিপো স্থাপন হতাশাজনক। ধর্মীয় ও শিক্ষার পরিবেশ রক্ষায় এ স্থাপনা অবিলম্বে বন্ধ করতে হবে।
চার্চের পুরোহিত ফাদার সুবাস কস্তা ওএমআই ময়লার ভাগাড় স্থানান্তরে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে চার্চের পুরোহিত ফাদার জনি ফিনি ওএমআই, সেন্ট ইউজিন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিন্টু কস্তা ওএমআই, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ঢাকাস্থ ত্রিপুরা সমবায় সমিতির সভাপতি ক্লেমেন্ট ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি মার্টিন রোনাল্ড প্রামানিক, বারিধারা সোসাইটির প্রতিনিধি সাইফুর রহমান, আদিবাসী জাতীয়তাবাদী দলের সদস্যসচিব শিশির দিও প্রমুখ বক্তব্য দেন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






