গিসেলের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ব্রাজিলে একদল প্রতারক ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে সুপার মডেল গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা করেছে। দেশটির পুলিশ বলছে, এই প্রতারণার মাধ্যমে চক্রটি প্রায় ২০ মিলিয়ন রেইস (প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নিয়েছে।
সম্প্রতি এক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি রাজ্যে সন্দেহভাজনদের সম্পদ জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, প্রতারকরা ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে বন্দচেনসহ বিভিন্ন তারকার কৃত্রিম ভিডিও ব্যবহার করে ভুয়া পণ্য ও সেবার প্রচার চালাতো।
২০২৪ সালের আগস্টে এক ভুক্তভোগী অভিযোগ করেন, বন্দচেনের পরিবর্তিত ভিডিও ব্যবহার করে তাকে একটি স্কিনকেয়ার পণ্য কিনতে প্রলুব্ধ করা হয়েছিল। আরেকটি বিজ্ঞাপনে তার চেহারা ব্যবহার করে গিভঅ্যাওয়ে অফার দেখানো হয়। যেখানে মানুষকে শিপিং ফি দিতে বলা হলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি।
পুলিশের সাইবারক্রাইম ইউনিট জানায়, প্রতারকরা অন্য তারকার ডিপফেক ভিডিও ও ভুয়া বেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করেও একই ধরনের প্রতারণা করেছে।
অধিকাংশ ভুক্তভোগী ছোট অঙ্কের অর্থ হারিয়েছেন (সাধারণত ১০০ রেইস বা ১৯ ডলারের কম)। যার কারণে অনেকেই অভিযোগ জানাননি। এতে প্রতারকরা নিরাপদ মনে করে ব্যাপকভাবে প্রতারণা চালিয়ে যেতে পেরেছে।
এ বছরের জুনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো যদি প্রতারণামূলক বিজ্ঞাপন দ্রুত অপসারণ না করে, তবে তাদেরও দায় নিতে হবে।
ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তাদের নীতি অনুযায়ী জনপরিচিত ব্যক্তিদের ছবি ব্যবহার করে প্রতারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে এসব বিজ্ঞাপন শনাক্ত করে এবং দ্রুত অপসারণ করে।
গিসেলে বন্দচেনের টিম সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, কোনো বিজ্ঞাপনে অস্বাভাবিক ছাড় বা অফার দেখলে তা যাচাই করতে হবে এবং সন্দেহজনক বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


