গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা নতুন করে যোগ হওয়া একটি শর্টকাট বাটনের মাধ্যমে সরাসরি ‘এআই মোড’-এ প্রবেশ করতে পারবেন।
ক্রোমে নতুন ট্যাব খুললেই সার্চ বারের নিচে এই বাটন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্ন করতে পারবেন। কোনো বিষয়ের গভীরে যেতে পারবেন বা অনুসন্ধানমূলক কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
গুগল জানিয়েছে, এই নতুন শর্টকাট সুবিধা যুক্তরাষ্ট্রে বুধবার থেকে চালু হয়েছে। অচিরেই এটি বিশ্বের আরও ১৬০টি দেশে চালু করা হবে। পাশাপাশি হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজসহ আরও বেশ কয়েকটি ভাষায়ও এটি ব্যবহার করা যাবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে গুগল চেষ্টা করছে মোবাইল ব্যবহারকারীদের নিজেদের সার্চ প্ল্যাটফর্মে ধরে রাখতে। বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো টুলগুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গুগল চায় ব্যবহারকারীরা যেন ক্রোমেই এআই সার্চের অভিজ্ঞতা পান, বাইরে না যান।
গুগল প্রথমবারের মতো চলতি বছরের মার্চ মাসে ‘এআই মোড’ চালু করে। তখন থেকেই ফিচারটি নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা পাচ্ছে। গত অক্টোবরে গুগল ফিচারটি ১৮০টি দেশে সম্প্রসারণ করে।
সম্প্রতি গুগল এই মোডে যুক্ত করেছে আরও কিছু উন্নত সুবিধা। এখন ব্যবহারকারীরা এআই মোডের মাধ্যমে ইভেন্টের টিকিট বুক করতে পারবেন। সৌন্দর্য ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এমনকি রেস্তোরাঁর আসন সংরক্ষণ করতেও পারবেন। আগস্টে গুগল যখন এই ‘এজেন্টিক’ ফিচার চালু করে, তখন থেকেই এটি ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর পাশাপাশি জুলাই মাসে চালু হওয়া ‘ক্যানভাস’ ফিচারটি ব্যবহারকারীদের পড়াশোনার পরিকল্পনা সাজাতে ও তথ্য সংগঠিত রাখতে সহায়তা করে। গুগল লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা এখন ডেস্কটপ স্ক্রিনে দেখা যেকোনো বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন।
গুগলের কর্মকর্তারা বলছেন, নতুন এআই মোড ক্রোম ব্যবহারকারীদের জন্য সার্চ অভিজ্ঞতা আরও দ্রুত, ব্যক্তিগত ও বুদ্ধিমত্তাসম্পন্ন করে তুলবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এটি গুগলের সার্চ সেবায় এক গুরুত্বপূর্ণ মোড়। যা ভবিষ্যতের এআই নির্ভর ওয়েব ব্রাউজিংয়ের ভিত্তি গড়ে দেবে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ

