ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১০:৫৭:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

গুনগুনের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসেন অভিনেত্রী তৃণা সাহা নিজেই।

মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসেন অভিনেত্রী তৃণা সাহা নিজেই।

কথা দিয়েছিলেন, সেই মত তারকা দম্পতি নীল-তৃণার বিয়েতে হাজির হন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঠিক সময় মত মুখ্যমন্ত্রী পৌঁছে যান বিয়ের অনুষ্ঠানে। তাকে আপ্যায়ন করে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসেন অভিনেত্রী তৃণা সাহা নিজেই।

নীল পাড় সাদা শাড়ি, মুখে মাস্ক, সেই চির পরিচিত, ছিমছাম লুকেই নীল-তৃণার বিয়ের অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলেন অভিনেত্রী তৃণা সাহা। তৃণা এবং নীল দুজনেরই আশা ছিল, বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাদের আশীর্বাদ করে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হতাশ করলেন না মুখ্যমন্ত্রীও।

প্রসঙ্গত, স্টার জলসায় প্রচারিত তৃণা সাহা অভিনেত্রী খড়কুটো ধারাবাহিকটি আর পাঁচজন টেলি দর্শকের মতোই বেশ পছন্দ করেন মুখ্যমন্ত্রী। কাজের ব্যস্ততার মাঝে সময় পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণার ধারাবাহিকটি দেখেন। যৌথ পরিবার নিয়ে তৈরি এই ধারবাহিকটি বেশ পছন্দ তার।