‘গুনিন’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
নুসরাত ফারিয়া। পুরোনো ছবি
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করবেন সিনেমা ‘গুনিন’ সিনেমায় অভিনয় করছেন না এ সময়ে জনপ্রিয় অভেনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘গুনিন’ থেকে সরে দাঁড়ালেন তিনি।
কিছু দিন আগে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। এ সিনেমায় ‘রাবেয়া’ চরিত্রে তার অভিনয়ের কথা ছিলো। তবে শিডিউল জটিলতার কারণে সিনেমা থেকে সরে দাঁড়ালেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘শিডিউল মিলছে না, সে জন্য কাজটি করতে পারছি না। ‘গুনিন’ এর শুটিং যখন শুরু হবে, তখন আগে কথা দেওয়া কিছু কাজ রয়েছে আমার। তাই পরিচালকের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।’
এই সিনেমায় কাজ না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয় বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
এদিকে, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে আমাদের শিডিউল মিলছে না। তাই তার সঙ্গে কাজটি করা হচ্ছে না। এটা স্বাভাবিক একটি ঘটনা। অন্য কাকে নিয়ে কাজ করবো। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করি, খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে।’
‘গুনিন’র গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘সিনেমার গল্পটি সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। সিনেমাটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলে আগেই মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।’
‘গুনিন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামান প্রমুখ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









