গুলশান থানা থেকে পালিয়ে গেছেন নারী আসামি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা থেকে মোসা. খাদিজা আক্তার নামের চুরির মামলার এক আসামি পালিয়ে গেছেন।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হাজতখানার টয়লেটের ভাঙ্গা ভেল্টিলেটর দিয়ে তিনি পালিয়ে যান বলে থানা সূত্রে জানা গেছে। গুলশানের একটি বাসা থেকে গৃহপরিচারিকার বেশ ধরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছিলেন খাদিজা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পুলিশ।
নাম প্রকাশ না করে গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘থানা থেকে এক আসামি পালিয়েছে। তাকে খোঁজা হচ্ছে।’ তবে চুরির ওই মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. রবিউল আসামি পালানোর বিষয়টি সত্য নয় বলে জানান।
গত ২৩ আগস্ট গুলশান থানায় আলমগীর হোসেন নামের একজন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে চুরির মামলা করেন। মামলার এক নম্বর আসামি খাদিজা আক্তার ও দুই নম্বর আসামি ‘আশা মেইড এজেন্সি লিমিটেড’ এর ম্যানেজার লোকমান হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানী গুলশান-২ এর ৬৮ নম্বর রোডের ৬ নম্বর বাসার ম্যানেজার আলমগীর হোসেন। ওই বাসার মালিক হুমায়ন কবির সুজন ‘আশা মেইড এজেন্সি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান থেকে গত ১২ আগস্ট পরিচারিকা হিসেবে খাদিজা আক্তারকে আনেন। গত ১৬ আগস্ট হুমায়ন কবির তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসার বাইরে গেলে বিকেল ৩টার দিকে খাদিজা আক্তার আলমারি খুলে স্বর্ণের একটি চেইন, চারটি আংটি, ছয়টি নাকফুল ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা চুরি করেন। হুমায়ন কবির বাসায় ফেরার পর খাদিজা জানান তিনি অসুস্থ বোধ করছেন। বিষয়টি আশা মেইড এজেন্সি লিমিটেডের ম্যনেজার লোকমান হোসেনকে জানালে পরদিন ১৭ আগস্ট সকালে তিনি একজনকে পাঠিয়ে খাদিজাকে বাসা থেকে নিয়ে যান এবং বলেন অন্য একজন পরিচারিকা দেবেন। ওইদিন সন্ধ্যায় হুমায়ন কবিরের স্ত্রী আলমারি খুলে দেখেন স্বর্ণালংকার ও টাকা নেই। পরে বাসার সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখেন ১৬ আগস্ট বেলা ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের দিকে খাদিজা আলমারি খুলে চুরি করেছে। বিষয়টি প্রথমে ‘আশা মেইড এজেন্সি লিমিটেড’ ম্যানেজরা লোকমান হোসেনকে জানালে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। পরে লোকমান আর কোনো সহায়তা করেনি।
মামলার বাদী আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, আমি নিজে পুলিশের সঙ্গে থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গত শুক্রবার রাত ২টার দিকে খাদিজাকে গ্রেপ্তারে সহযোগিতা করেছি। তার কাছ থেকে চুরি হওয়া চেইন উদ্ধার করা হয়েছে। অন্যান্য স্বার্ণালংকার ও টাকা খাদিজার মা ও চাচির কাছে রয়েছে বলে জানিয়েছে। শনিবার দিনভর থানাতেই ছিলো খাদিজা। রাত সাড়ে ৮টার দিকে সে পালিয়ে গেছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








