গৃহবধূকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূ জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তার জিহবাসহ পুরো শরীর ক্ষত বিক্ষত থাকায় সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
গৃহবধূর স্বজন, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে গৃহবধূর স্বামী জসিম উদ্দিন মুঠোফোনে কল দিয়ে রাতে বাড়িতে আসবে বলে জানায়। রাতে একই ফোন নম্বর থেকে কল দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার মুখ ও চোখ বেঁধে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে যায়। এসময় তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। পরে রক্তাক্ত অবস্থায় সকালে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন গৃহবধূ। তার শরীরের বিভিন্ন স্থানে (মুখমণ্ডল, জিহবা, পায়ে) আঘাতের চিহ্ন রয়েছে।
পরে ইউপি সদস্য আব্দুল খালেককে খবর দিলে পরিবারের লোকজনসহ তাকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে কমলনগর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, গৃহবধূকে নির্যাতনের খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম