ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৫৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

গোদাগাড়ীতে ইয়াবাসহ নারী আটক

আপডেট: ১০:১৭ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার

2309স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়ি থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম হেরোইনসহ নাদিয়া আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নাদিয়া আক্তার উপজেলার জোদগোসাই দাস গ্রামের কাওসার আলীর স্ত্রী। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন খান উইমেননিউজকে জানান, নাদিয়া ও তার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাটির গর্তে রাখা একটি প্লাস্টিকের বোতলের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী কাওসার আলী পলাতক রয়েছেন। এ বিষয়ে স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ফরহাদ হোসেন। ১২.০৭.২০১৫