গোপন কষ্টের কথা প্রকাশ করলেন রানী মুখার্জি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বলিউড তারকা রানী মুখার্জি পর্দায় আজকাল অনিয়মিত। স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় তা। তবে নেটমাধ্যমে নিজের সুখী জীবনের মুহূর্ত প্রকাশ করলেও চেপে রেখেছিলেন এক ভয়ানক কষ্টের কথা। তিন বছর পর সেই গোপন কষ্টের কথা জানালেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০১৫ সালে প্রথমবার মাতৃত্বের স্বাদ পান রানী। তার পাঁচ বছর পর ফের অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। ২০২০ সালে করোনা মহামারীর সময় গর্ভবতী হন। কিন্তু রানীর সন্তান পৃথিবীর আলো দেখেনি। পাঁচ মাসেই গর্ভপাত হয় তার। নিজের জীবনের এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি মেলবোর্নে গিয়েছিলেন রানী। সেখানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা ছিলেন তিনি। সেখানেই প্রথমবারের জন্য তার গর্ভপাত নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তবে অনেকে ভেবেছেন, ছবির প্রচারে বিষয়টি সামনে এনেছেন অভিনেত্রী। কেননা গর্ভপাতের পরই ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরু হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রথমবার কথাটা সকলের সামনে বললাম। আসলে আজকাল যা-ই করি, সকলেই ভাবেন সেটা আমরা ছবির প্রচারের স্বার্থে বলছি বা করছি। আমি তাই ইচ্ছে করেই আমার ছবির প্রচারের সময় এই কথা বলিনি।’
‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ রানীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। মুক্তির পর বেশ প্রশংসিত হয় চলচ্চিত্রটি। এতে রানীকে দেখা গেছে চ্যাটার্জী পরিবারের স্ত্রী হিসেবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










