গোল নাচ ছন্দে কোয়ার্টারে ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
৯৭৪ স্টেডিয়াম গ্যালারি শুরু থেকে ‘নেইমার নেইমার’ স্লোগান। নেইমার ও নেইমারহীন ব্রাজিল যে অনেক পার্থক্য সেটা প্রমাণ করতে সেলেসাওরা সময় নেয়নি খুব একটা৷ প্রথমার্ধেই ব্রাজিল ৪-০ গোলের লিড৷ ম্যাচের পরের অর্ধ ছিল শুধু আনুষ্ঠানিকতা৷ সে আনুষ্ঠানিকতাটা যখন সেরেছে, তখন ব্যবধানটা কমে ৪-১ হয়েছে। তবে তাতে ব্রাজিলের দাপটের দৃশ্যটা বদলে যায়নি একটুও। গোল আর নাচের ছন্দে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে নেইমারের ব্রাজিল।
পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি এই ম্যাচের আগে বেশ চাপে ছিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরেছিল তিতের দল। সেই হার যে দল বিশ্রামের ও পরীক্ষা-নিরীক্ষার কারণে ছিল সেটা প্রমাণ করতে আজ বড় জয়ই দরকার ছিল। তিতের ব্রাজিল শুধু বড় ব্যবধানে জিতেইনি, দর্শকদের মনও জয় করেছে।
ম্যাচের প্রথম ৪৫ মিনিট ব্রাজিল নান্দনিক ফুটবল খেলেছে। কোরিয়ার বক্সে ছোট ছোট একাধিক পাস খেলেছে। প্রতিপক্ষের ডিফেন্সে বলে কয়ে ভেঙেছে। ভিনিসিয়াস জুনিয়র গোলের যাত্রা শুরু করেন। এর পরের গোলটি হয়েছে পেনাল্টি থেকে। নেইমারের পেনাল্টিতে গোল হওয়ার পর ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিলের উৎসব। মনে হলো খেলাটা কাতারে নয়, হচ্ছে ব্রাজিলে।
ব্রাজিলের ফুটবলের অন্যতম উদ্দেশ্য নান্দনিকতা। সেই নান্দনিক গোল উপহার দিলেন রিচার্লসন। এই গোল দর্শকদের মতো হৃদয় ছুঁয়েছে কোচ তিতেকে। ডাগ আউটে নেচেছেন তিনিও৷ নেইমাররা বল নিয়ে অনুশীলনের পাশাপাশি নাচেরও অনুশীলন করেছে৷ চার বাররা নেইমাররা নেচেছেন ও দর্শকদের নাচিয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্রাজিলের আক্রমণ। তবে এই অর্ধে কোরিয়ানরা আক্রমণ করে। ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার ২ টি নিশ্চিত গোল সেভ করেন। কোরিয়ানরা ফ্রি কিক থেকে একটি গোল আদায় করে। সেই গোল ম্যাচের গতি পরিবর্তনে যথেষ্ট ছিল না।
নেইমার ইনজুরির জন্য ২ ম্যাচে ছিলেন না। সেই দুই ম্যাচে ব্রাজিল এত উজ্জ্বল ছিল না। আজ ব্রাজিল শুরু থেকেই ছন্দে। নেইমারকে ৮০ মিনিটের বেশি সময় খেলিয়েছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টারে সেরা অস্ত্রকে খানিকটা বিশ্রামে রাখলেন ব্রাজিলের কোচ৷
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






