গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পেলেন সুবর্ণা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
শক্তিমান আবৃত্তিকার ও অভিনয়শিল্পী গোলাম মুস্তাফার জন্মদিন ছিলো শনিবার। আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’-এ ভূষিত হন তার মেয়ে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এবং বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সুবর্ণা মুস্তাফার হাতে উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক এবং ১০ হাজার টাকা তুলে দেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আসাদুজ্জামান নূর (এমপি) উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করতে পারেননি।
এ সময় অতিথিরা জানান, বাংলাদেশে আবৃত্তিশিল্পের প্রতিষ্ঠা ও প্রসারে গোলাম মুস্তাফা আমাদের পথিকৃৎ। তার জন্মদিনে তারুণ্যের উচ্ছ্বাস এই মানুষটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’ সম্মাননা পাচ্ছেন তার সুযোগ্য কন্যা সুবর্ণা মুস্তাফা ও আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বোবাকে (বাবা) নিয়ে ঢাকার বাইরে এতো চমৎকার অনুষ্ঠান হয়, যা প্রতিবারই আমাকে মুগ্ধ করে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন, বোবার স্মৃতি সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। এই সম্মাননার সাথে অনেক আবেগ, ভালোবাসা মিশে আছে। তারুণ্যের উচ্ছ্বাস সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সুবর্ণা মুস্তাফা তার বাবাকে বোবা বলেই ডাকতেন। বক্তব্য শেষে অনুষ্ঠানে আবৃত্তি করে শোনান সুবর্ণা মুস্তাফা।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’ দিয়ে আসছে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







