গোল্ডেন গ্লোব পুরস্কার, নারীদের জয়জয়কার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি : সংগ্রহ করা
রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোবসের ৭৬তম আসর। হলিউডের টিভি ও চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি স্বরুপ দেয়া হয়ে এ পুরস্কার। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রদান করে আসছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।
এবারের আয়োজনে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে মোট ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। অভিনয়শিল্পী, পরিচালক, লেখক ও প্রযোজকরা তাদের সেরা কাজের জন্য পেয়েছেন এই গোল্ডেন গ্লোব পুরস্কার। আসরে এবার উপস্থাপক হিসেবে ছিলেন অভিনেতা ও কমেডিয়ান অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ।
গোল্ডেন গ্লোবের এবারের আসরে বোহেমিয়ান রাপসডি ছবি জিতেছে প্রধান দুটি পুরস্কার। বেস্ট ড্রামা এবং বেস্ট ড্রামা অ্যাক্টর পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। ফ্রন্টম্যানের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রামি মালেক।
অন্যদিকে পাঁচটি নমিনেশন পেয়েও মাত্র একটি পুরস্কার জিতে হতাশ করেছে ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবিটি। বেস্ট ওরিজিনাল সং এর পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এই ছবির ‘শ্যালো’ গানের জন্য পুরস্কার জিতেছেন লেডি গাগা। ‘গ্রিন বুক’ ছবিটি জিতেছে তিনটি পুরস্কার। সেরা স্ক্রিন প্লে, সেরা কমেডি ফিল্ম এবং সেরা সহ-অভিনেতার (মাহেরশালা আলি) পুরস্কার জিতেছে ছবিটি।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)। সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার নিয়েছেন ক্রিশ্চিয়ান বেল (ভাইস) এবং সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)।
এছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রেজিনা কিং, আলফনসো কুয়ারন, জাস্টিন হারউইৎজ, লেডি গাগা এবং জেফ ব্রিজেস।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







