ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৪৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

গোয়ালঘরে মিলল ৭০০ লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। পরে তা অবৈধ মজুদের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দ তেল স্থানীয়দের মধ্যে নায্যমূল্যে বিক্রি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির এই অভিযান চালান।

জানা গেছেন, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় তিনি খবর পান শাহানা ট্রেডার্সের মালিক সিরাজুলের বাড়িতে সয়াবিন মজুদ আছে। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান চালালে গোয়ালঘরে মজুদ ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।