গ্যাসের গন্ধ: পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের গ্যাসের লাইনে লিকেজের সমস্যার সমাধান হয়েছে। এখন বাসাবাড়িতে চুলা জ্বালাতে পারছেন বাসিন্দারা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিতাস গ্যাস সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর মহাখালী, রামপুরা, মতিঝিল, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংকট সমাধানে এক পর্যায়ে চুলা জ্বালানোসহ সব ধরনের আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মহাখালীর ওয়ারলেস এলাকার বাসিন্দা রাসেল মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘গ্যাসের গন্ধে সারারাত আতঙ্কে ছিলাম। ঘরের দরজা, জানালা সারারাত খোলা রেখেছি। মঙ্গলবার সকালে গন্ধ না পাওয়ায় চুলা জ্বালিয়েছি।’
তবে এমন পরিস্থিতিতে সোমবার রাতে কোথাও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের কাছে আসা অভিযোগ আমরা তিতাস কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সেটা ঠিক করেছে।
সোমবার রাতে তিতাসের বরাত দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।’
পোস্টে যেকোনো প্রয়োজনে তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬-এ ফোন করতেও পরামর্শ দেওয়া হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি