ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:১০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে গ্যাস বিতরণে নিযুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গ্রাহক পর্যায়ে যেকোনো পরিমাণ গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তনের হার ২ শতাংশের পরিবর্তে ০.৬ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, ১ জুলাই থেকে গ্রাহক কর্তৃক গ্যাস বিল পরিশোধকালে গ্যাস বিল হতে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট অর্থের ওপর ০.৬ শতাংশ হারে উৎস কর কর্তন করে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক অবশিষ্ট অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা প্রদানের জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হলো।