ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গ্রিসে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে। সরিয়ে নেওয়া হলো প্রচুর মানুষকে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল।

এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানলজ্বলছে। বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না।

যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।

দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরো বাড়তে পারে।