গ্র্যামিতে বিয়ন্সে ও টেইলর সুইফটের রেকর্ড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
২৮তম গ্র্যামি জিতে নতুন রেকর্ড গড়লেন বিয়ন্সে। এর আগে নারী হিসেবে এ মঞ্চে সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছিলেন এলিসন ক্রওস, এবার তাকে ছাড়িয়ে গেলেন হালের পপ সেনসেশন। বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্সের ট্রফি হাতে নিয়ে বিয়ন্সে বলেন, আমি খুবই সম্মানিত ও উচ্ছ্বসিত।
রবিবার (১৪ মার্চ) রেকর্ড গড়ার তালিকায় আরো নাম লেখান টেইলর সুইফট। এ প্রথমবার কোনো নারী শিল্পী তিনবার বছরের সেরা অ্যালবামের জন্য পুরস্কার পেলেন। এবার ‘ফোকলোর’ অ্যালবামের জন্য পুরস্কার পেলেন। এর আগে ২০১০ সালে ‘ফিয়ারলেস’ ও ২০১৬ সালের ‘১৯৮৯’ অ্যালবামের জন্য সেরা হন। এর আগে তিনবার একই বিভাগে পুরস্কার পেয়েছেন তিন পুরুষ গায়ক ফ্র্যাঙ্ক সিনাত্রা, পল সিমন ও স্টিভ ওয়ান্ডার।
‘ব্ল্যাক প্যারেড’ গানের জন্য এবার গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। যেখানে কালো মানুষদের ক্ষমতা ও প্রণোচ্ছলতাকে উদযাপন করা হয়েছে। পুরস্কার হাতে নিয়ে বিয়ন্সে জানান, শিল্পী হিসেবে সময়কে তুলে ধরা তার কাজ। এ গানটি তা-ই।
শুধু ‘ব্ল্যাক প্যারেড’ নয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে তুলে ধরা এইচ.ই.আর-এর ‘আই কান্ট ব্রেথ’ বছরের সেরা গান হিসেবে পুরস্কার পেয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের নিপীড়নে নিহত জর্জ ফ্লয়েডের শেষ বাক্য থেকে নেওয়া হয়েছে গানের লাইনটি।
এইচ.ই.আর-এর মূল নাম গ্যাব্রিয়েলা উইলসন। তার সঙ্গে গানটি লিখেছেন তিয়ারা টমাথ।
ট্রেভর নোয়ার উপস্থাপনায় চার ঘণ্টা ধরে চলে গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। এবারের প্রধান আকর্ষণ ছিল লাইভ মিউজিক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কনসার্টের খামতি পূরণই ছিল এর উদ্দেশ্য।
অনুষ্ঠান পারফর্ম করেন টেইলর সুইফট, কার্ডি বি, মেগান থি স্ট্যালিয়ন, ব্রানো মার্স, হ্যারি স্টাইলস, বিলি ইলিশ ও হাইমসহ অনেকে। করোনার স্বাস্থ্যবিধি মেনে এলএ কনভেনশন সেন্টারে বসে গ্র্যামির আসর।
অন্যান্য পুরস্কারের মধ্যে আছে; বেস্ট পপ ভোকাল অ্যালবামে দুয়া লিপা, ‘রেইন অন মি’ গানের জন্য সেরা জুটি হয়েছেন লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডে। সেরা নবাগত গায়িকার পুরস্কার পেয়েছেন মেগান থি স্ট্যালিয়ন।
-জেডসি
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী






