ঘুমপাড়ানি গানও শিশুদের জন্য বিশেষ উপকারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার
পরিবারের মানুষের কথা শুনেই শিশুদের মস্তিষ্কের বিকাশ শুরু হয়।
সন্তানের বেড়ে ওঠা নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই। বিশেষত সন্তানের স্বাস্থ্য, পুষ্টি ও বুদ্ধিমত্তার বিকাশের ব্যাপারে অধিকাংশ মা-বাবাই সদা সচেতন। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য পুষ্টিকর খাবার খাওয়ানো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু গবেষকদের মতে, শুধু খাবার নয়, মস্তিষ্কের বিকাশ অনেকটাই নির্ভর করে তাদের সঙ্গে সারা দিন ধরে চলা নানা রকম কথোপকথনের উপর। অন্তত হালের গবেষণা থেকে তেমনটাই জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, কথা বলা বা শক্ত জিনিস খেতে পারার মতো কাজ শুরু করার আগে, পরিবারের মানুষের কথা শুনেই শিশুদের মস্তিষ্কের বিকাশ শুরু হয়। তথ্যটি সম্প্রতি ‘দ্য জার্নাল অফ নিউরোসায়েন্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
‘ইস্ট অ্যাঙ্গলিয়া’ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক এবং গবেষক জন স্পেনসার জানান, শিশুদের অভিভাবক বা পরিবারের মানুষের সঙ্গে হওয়া কথোপকথন এবং আশপাশের নানা ধরনের কথার আওয়াজ এবং তার ফলে শিশুদের মধ্যে হওয়া প্রতিক্রিয়া ধরে রাখার জন্য সমীক্ষায় অংশ নেওয়া ১৬৩ জন শিশুর কানে অডিয়ো রেকর্ডার তিন দিন ধরে রেখে দেওয়া হয়েছিল। ওই শিশুদের প্রত্যেকেরই বয়স ৬ থেকে ৩০ মাসের মধ্যে। এই ঘটনায় মস্তিষ্কের বিকাশ কেমন হচ্ছে, তা দেখার জন্য গবেষকরা ওই শিশুদের মাথার স্ক্যানও করে দেখেন।
প্রায় প্রতিটি স্ক্যানেই ‘মায়লিন’ নামক বিশেষ এক প্রকার স্নায়ুর অস্তিত্ব ঠাহর করেছেন তাঁরা। জন বলেন, “এক কোষ থেকে অন্য কোষে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করে তোলার জন্য সাধারণত স্নায়ুকোষের ভিতর এই ‘মায়লিন’ বেড়ে ওঠে। ভাষা এবং তার উপর ভিত্তি করে বাড়তে থাকা ‘মায়লিন’-এর পরিমাণ দেখার পরই গবেষকরা শিশুদের মস্তিষ্কের বিকাশ সম্পর্কে নিশ্চিত হন।” সুতরাং, শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য ছোট থেকেই তাদের গল্প বা গান শোনানো, অনবরত তাদের সঙ্গে কথা বলার অভ্যাস করা প্রয়োজন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

