ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা স্বামী, বরখাস্ত মেয়র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
মেয়র মুনেশ গুর্জার। ছবি: সংগৃহীত
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন স্বামী। এর জেরেই গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতি বিরোধী শাখা (এসিবি)। পরদিনই পদ হারান রাজস্থানের জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র মুনেশ গুর্জার।
এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ রোববার দেওয়া এক আদেশে তাকে বরখাস্ত করে রাজস্থান সরকার। মুনেশ গুর্জারকে তার নাগরিক সংস্থার আসন থেকেও বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার দুর্নীতি বিরোধী শাখার (এসিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন মেয়রের স্বামী সুশীল গুর্জার। তার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়রের বিরুদ্ধে নোটিশ জারি করে তাকে পদ থেকে সরিয়ে দিল রাজস্থানের অশোক গহলৌত সরকার।
মেয়রের স্বামী সুশীলের বিরুদ্ধে জমির লিজ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
এসিবি সূত্রে খবর, বাড়িতে বসেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন মেয়রের স্বামী। সে সময় মেয়র খোদ সেখানে হাজির ছিলেন। তার উপস্থিতিতে ঘুষ নেন স্বামী। এর পরই মেয়রের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এসিবি।
তাদের দাবি, মেয়রের বাড়ি থেকে নগদ ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এসিবি কর্মকর্তারা মনে করছেন, মেয়র নিজেও এই ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত।
শুধু মেয়রের স্বামী নন, ইতিমধ্যে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসিবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আর কোনো সূত্র পাওয়া যায় কি না, তার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।
সুশীলের বিরুদ্ধে অভিযোগ, তার দুই সহযোগী নারায়ণ সিংহ এবং অনিল দুবেকে ২ লাখ টাকা আদায়ের কাজে লাগিয়েছিলেন। জমির লিজ নেওয়ার বিষয়ে সেই টাকা দাবি করেছিলেন সুশীল।
কিন্তু এসিবি কর্মকর্তারা অভিযোগ পেয়ে সুশীলকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিলেন। সুশীলের বাড়ি ছাড়াও তার সহযোগী নারায়ণের বাড়ি থেকে ৮ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে এসিবি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











