চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবারও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ছেলে পরীক্ষার্থীর চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ২২৫ জন। অন্যদিকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৪৮৭ জন। এবার পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ১২২ জন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ১২২ জন। ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ১ লাখ ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী ১২৫টি কেন্দ্রে, কক্সবাজারের ২৩ হাজার ৪৩১ জন শিক্ষার্থী ২৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
এছাড়াও তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে, খাগড়াছড়ির ৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ২৩টি কেন্দ্রে এবং বান্দরবানের ৪ হাজার ৪৩ জন শিক্ষার্থী ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয় এ বছর। ৬০ হাজার ২০৪ জন পরীক্ষার্থী এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়।
এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না। বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








