চট্টগ্রাম শিল্পকলায় কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব ১০-১৫ মার্চ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শিল্প সংষ্কৃতির প্রায় সবগুলো মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রাম নগরীতে আগামী ১০ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের নেত্ববৃন্দ।
কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু।
আয়োজকরা জানান, আগামী ১০-১৫ মার্চ ২০২৩ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ বিকাল সাড়ে ৪ টায় ‘কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম এবং চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
৬ দিনব্যাপী আয়োজিত এ উৎসবের প্রতিদিনের আয়োজনে বিকেল সাড়ে ৪ টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকছে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা।
সন্ধ্যা ৬টা থেকে শিল্পকলার আর্ট গ্যালারী মিলনায়তনে থাকছে নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতা পাঠ, ছড়াপাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখ্য। সন্ধ্যা ৭টায় শিল্পকলার মূল মিলনায়তনে থাকছে নাটক।
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আর্ট গ্যালারী ভবনের দ্বিতীয় তলায় থাকছে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী ও তৃতীয় তলায় থাকছে চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রাঙ্গণ জুড়ে থাকছে বইমেলা।
এতে অংশ নিচ্ছে চট্টগ্রাম প্রেসক্লাব, কালধারা, বলাকা, শৈলী, খড়িমাটি ও তৃতীয় চোখ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোছলেম উদ্দিন শিকদার।
উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের সদস্য কাজল সেন, ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু, আলী প্রয়াস, সৃজনশীল প্রকাশনা পরিষেদের সভাপতি শাহ আলম নিপু, ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলী প্রমুখ।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


