চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে তীব্র ভোটযুদ্ধ হবে বলে ধারণা করছেন ভোটাররা।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। আসনটিতে ১ হাজার ২৫২টি কক্ষে ইভিএম মেশিনে একটানা ভোটগ্রহণ করা হবে।
এই আসনের অন্য প্রার্থীরা হলেন- ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম-৮ আসনে সুষ্ঠুভাবে নির্বাচন করতে রবিবার বিকালে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। রাতের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে সকাল থেকে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে চার-পাঁচজন পুলিশ সদস্য ও ১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে রবিবার থেকে নির্বাচনী এলাকায় ৫ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। উপ-নির্বাচনের দিন ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে টহলে থাকবেন।
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার এবং শহরের চান্দগাঁও এলাকায় ভোটার ৩ লাখ ১১ হাজার ৯৮৮ জন।
নির্বাচন কমিশনের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এখান থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হবে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




