চট্টগ্রামে করোনার নতুন সংক্রমণ নেই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো আক্রান্ত মিলেনি। এ নিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে ৬ দিন করোনা সংক্রমণবিহীন ছিল চট্টগ্রাম।
করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৮২ জনের নমুনা পরীক্ষা করলে নতুন একজনও পজিটিভ শনাক্ত হয়নি। ফলে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬৩৪ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯৬ এবং গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনাভাইরাসে শহর ও গ্রামে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকালও সবচেয়ে বেশি ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২৮, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১১, বেসরকারি ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে ২৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫, এপিক হেলথ কেয়ারে ২৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১১ ও এভারকেয়ার হসপিটালে একটি নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে। নমুনা সংগ্রহের কেন্দ্রে ৫ জনের এন্টিজেন টেস্ট করা হয়। নয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে মোট ১৮২ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




