চট্টগ্রামে করোনায় নতুন ১০ জন আক্রান্ত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে কোনো প্রাণহানী ঘটেনি। সংক্রমণের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজ শনিবারের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর সরকারি-বেসরকারি নয় ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১০ পজিটিভের মধ্যে শহরের ৬ এবং চার উপজেলার ৪ জন। উপজেলায় ৪ জনের মধ্যে লোহাগাড়া, বোয়ালখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একজন করে রয়েছেন। জেলায় করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৫৫৭ জনে। এর মধ্যে শহরের ৯৪ হাজার ৩৯০এবং গ্রামের ৩৫ হাজার ৬৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষায় শহরের ৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ নমুনার মধ্যে শহরের এক ও গ্রামের ৩টি করোনায় আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২ নমুনায় গ্রামের একটিতে জীবাণু চিহ্নিত হয়। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে এপিক হেলথ কেয়ারে ৭ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের একজন আক্রান্ত ধরা পড়ে।
এছাড়া আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১, বেসরকারি ল্যাব শেভরনে ১৭, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২, মেডিকেল সেন্টার হাসপাতালে ৫, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ১১ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৯ নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবরেটরিতে ৬৫ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ১২ দশমিক ৯০ শতাংশ, চমেকহা’য় ১৭ দশমিক ৩৯, সিভাসু’তে ৪ দশমিক ও এপিক হেলথ কেয়ারে ১৪ দশমিক ২৮ শতাংশ এবং আরটিআরএল, শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



